সোনারপুরে পুলিশের রুটমার্চ - The News Lion

সোনারপুরে পুলিশের রুটমার্চ




দি নিউজ লায়ন ;  সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে পুলিশের টহলদারি৷ এখন থেকেই বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে বিভিন্ন থানা এলাকর উত্তেজনা প্রবন এলাকায় শুরু হয়েছে পুলিশের রুটমার্চ। সোনারপুর থানা এলাকার সাঙ্গুরে রুট মার্চ করেছে পুলিশ। সঙ্গে ছিলেন সোনারপুর বিডিও সৌরভ ধল্ল এবং পুলিশের আধিকারিকরা। 


সোনারপুরের গ্রামীন এলকায় এই রুটমার্চ হয়। সাঙ্গুর গ্রামে পুলিশকে রুটমার্ট করতে দেখা যায়। এলাকায় যাতে কোনও রাজনৈতিক হিংসা না হয় তারজন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিডিও। যদিও এলাকার মানুষের অভিযোগ, এর আগে ওই এলাকায় বেশ কয়েকবার রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। তার জন্যই এই এলাকাকে উত্তেজনা প্রবণ চিহ্নিত করে আগে থেকেই পুলিশ প্রশাসন রুটমার্চ করতে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.